slider

শিক্ষা বোর্ডের ফেরতকৃত টাকা শিক্ষার্থীদের ফেরত না দিয়ে প্রধান শিক্ষক অবসরে যাচ্ছেন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভারদী পার্শ্ববর্তী বঙ্গেরশ্বদী সম্মেলনী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান মল্লিক এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের শিক্ষা বোর্ডের ফেরতকৃত টাকা শিক্ষার্থীদের না দিয়েই অবসরে চলে যাচ্ছেন। এ ঘটনায় ফুসে উঠছে শিক্ষার্থীদের পরিবার। চলতি বছরের আগামি ৯ জুলাই প্রধান শিক্ষক অবসরে চলে যাবেন বলে জানা গেছে।

জানা যায়, ২০২১ সালে করোনা কালিন সময় বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের কিছু টাকা প্রত্যেক শিক্ষার্থীকে ফেরত দেয় শিক্ষা বোর্ড। ওই ফেরত দেওয়া টাকা শিক্ষার্থীদের ফেরত না দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান মল্লিক পুরো টাকাই আত্মসাত করেছেন বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীর অভিভাবক।

ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, বিভিন্ন সময় ওই টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়ার জন্য প্রধান শিক্ষককে চাপ সৃষ্টি করা হয়। ২০২১ সালের পরীক্ষার্থীদের মধ্যে তাঁর (সিরাজুল ইসলামের) নিজের মেয়েও ছিল।

উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের ফেরতকৃত টাকা সকল শিক্ষার্থীদের ফেরত দেয় ওই সময়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান মল্লিক বলেন, করোনা কালিন সময় স্কুলের এসএসসি শিক্ষার্থীদের ফরম পূরণের যে টাকা বোর্ড ফেরত দিয়েছেন সে টাকা ব্যাংকে রয়েছে। সময় সুযোগ নিয়ে শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হবে।

এই কয় বছরে কেন টাকা ফেরত দেওয়া হয়নি এমন প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষক বলেন, সময় সুযোগ হয়নি তাই দেওয়া হয়নি।

বিদ্যালয়ের বর্তমান সভাপতি ফিরোজ আহম্মেদ বলেন, শিক্ষার্থীদের টাকা বোর্ড ফেরতকৃত টাকা ফেরত না দেওয়ার বিষয়টি আমার জানা ছিল না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button