slider
শিক্ষার্থীদের হামদ নাত ও কুরআন প্রতিযোগিতা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ২১ মার্চ, ১০ রমজান বৃহস্পতিবার দাউদকান্দি গৌরীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজে হামদ নাত ও কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রতিষ্ঠান অধ্যক্ষ মুহাম্মদ মুসা কালিমুল্লাহ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠান চেয়ারম্যান মুহাম্মদ সামছুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন ভাইস প্রিন্সিপাল মাহমুদুল হাছান মাহিম। বিচারকদ্বয় ছিলেন সহকারী শিক্ষক (আরবি) হাফেজ ইলিয়াস হোসাইন ও আননাজাত হিফজুল কুরআন মাদরাসার প্রধান হাফেজ সাব্বির হোসেন।




