রাজনীতিশিরোনাম

শিক্ষার্থীদের ওপর আক্রমণ দুঃখজনক : এরশাদ

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের আক্রমণ দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মহাম্মদ এরশাদ।
আজ শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয় আইনজীবী ফেডারেশন কেন্দ্রীয় সম্মেলনে এরশাদ এ মন্তব্য করেন।
সাবেক রাষ্ট্রপতি বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করতে কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো পক্ষ শিক্ষার্থীদের শিখিয়ে দেয়নি। দেশবাসীই তাদের সমর্থন দিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত তাদের দাবি কার্যকর না করে বরং শিক্ষার্থীদের দমনের যে চক্রান্ত করা হচ্ছে তা দুঃখজনক। এ সময় সড়ক মহাসড়কে যানবাহন না চললেও নিরাপদ সড়কের দাবিকে পরিবহন শ্রমিকদের কাছে মাথানত না করারও পরামর্শ দেন এরশাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button