
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: বিজয়ের শেষক্ষণে চাঁপাইনবাবগঞ্জকে শত্রুমুক্ত করতে গিয়ে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শাহাদাত বরণ করেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর।
চাঁপাইনবাবগঞ্জবাসী আজ গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির এ শ্রেষ্ঠ সন্তনকে স্মরণ করছে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ৫৪তম শাহাদাতবার্ষিকীতে, রবিবার সকাল ৯ টায় মহানন্দা নদীর তীরে সড়ক ভবন প্রঙ্গনে জাহাঙ্গীরের শাহাদত বরণের স্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়




