অপরাধ

শাহজালালে সাড়ে চার কোটি টাকার সোনাসহ তিনজন গ্রেফতার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে নয় কেজি সোনাসহ আমিরাত ফেরত তিন যাত্রীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার সোনার বাজার মূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃতরা হলেন ফারুক আহমেদ (৩৮), মীর হোসেন (২৮), মো. শাহিন(২১)।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম সাংবাদিকদের জানান, ওই তিনজন রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন। উদ্ধার সোনার বাজার মূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা বলে জানান তিনি।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, বুধবার রাতে বিমানবন্দর থেকে বের হবার সময় তাদের গ্রেফতার করা হয়। তল্লাশি করে তাদের কাছে নয় কেজি ৩৩০ গ্রাম ওজনের ৮০টি সোনার বার পাওয়া যায়।
নাজমুল আলম বলেন, পরে সংবাদ সম্মেলন করে তারা বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button