আন্তর্জাতিক সংবাদশিরোনাম

‘শান্তি’র চুক্তি সই হলো বুলেট দিয়ে

কলম্বিয়া সরকার সে দেশের ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি করেছে। এই চুক্তির ফলে দেশটিতে ৫২ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান হলো বলে মনে করছে বিশ্ব। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এই শান্তি চুক্তিতে সই করার জন্য ব্যবহৃত হয়েছে বুলেটের তৈরি কলম!
ঠিক কী কারণে এই অভিনব কলম ব্যাবহার করে শান্তি চুক্তির মতো একটি চুক্তিতে সই করা হলো, তার ব্যাখ্যা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্তোস। তিনি বলেন, ‘এর অর্থ হলো কলম্বিয়া যুদ্ধের দেশ থেকে বদলে এখন থেকে শিক্ষা ও ভবিষ্যতের দেশ হলো।’
এ সময় জুয়ান ম্যানুয়েল ফার্ক বিদ্রোহীদের চুক্তি সম্পাদনে রাজি হওয়ায় ধন্যবাদ জানান এবং বলেন, ‘আপনাদের গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাগতম জানাচ্ছি।’ চুক্তি সম্পাদনে উপস্থিত থাকা দুই পক্ষই এ সময় সাদা জামা পরা ছিলেন।
কলম্বিয়ান প্রেসিডেন্ট এ সময় বলেন, ‘অতীতে বুলেট আমাদের ভাগ্য নির্ধারণ করে দিতো। এখন থেকে আমাদের ভাগ্য ও ভবিষ্যত নির্ধারণ করবে শিক্ষা।’
শান্তি চুক্তি সম্পাদন অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় বিদ্রোহী ফার্ক নেতা বিদ্রোহের সময় জনগণের যে অসুবিধা হয়েছে, তার জন্য ক্ষমা চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button