আন্তর্জাতিক সংবাদশিরোনাম
শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

এ বছর শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সন্তোষ। ৫০ বছরের বেশি সময় ধরে চলা দীর্ঘ গৃহযুদ্ধের অবসানে সাহসিকতাপূর্ণ প্রচেষ্টার কারণেই তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
দেশটিতে ফার্ক গেরিলাদের সাথে চলে আসা এ সংঘর্ষ থামাতে একটি শান্তিচুক্তি করতে সমর্থ হন জুয়ান। নোবেল পুরস্কার কমিটি তার এ কাজের প্রশংসা করেছে।
এ সংঘর্ষে এ পর্যন্ত আড়াই লাখেরও বেশি মানুষের প্রাণহানী ঘটেছে। বাস্তুচ্যুত হয়েছে ষাট লাখেরও বেশি মানুষ।
তিনি ২০১০ সালে কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০১৪ সালে পুনর্নির্বাচিত হন।
সূত্র: বিবিসি




