Uncategorized

শাখাহার ইউনিয়নে নৌকার কর্মির উপর হামলায় আওয়ামী লীগের প্রতিবাদ সভা

শাহিন আলম, গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত নৌকা মার্কার কর্মির উপর জামায়াত সমর্থিত মটর সাইকেলের লোকজনের হামলার প্রতিবাদে ইউনিয়ন আওয়ামী লীগের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু। শাখাহার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি তারিকুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনিত নৌকার মার্কার প্রার্থী শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তাহাজুল ইসলাম ভূট্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌরসভার ১নং প্যানেল মেয়র শাহিন আকন্দ, কাউন্সিলর মাজেদুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক পীরজাদা আবু সুফিয়ান মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব তাহেরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের আহবায়ক আহসান হাবীব। উল্লেখ্যঃ গত ১০ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব তাহাজুল ইসলাম ভূট্টুর নৌকা মার্কার ডাকে শাখাহার ইউনিয়নের খুরশাল গ্রামে খুলি বৈঠক শেষে জামায়াত সমর্থিত মটর সাইকেল মার্কার একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবু হাসান রাজু ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ গুরুতর আহত হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button