
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে হাজারো মানুষ বিক্ষোভ করছে। শুক্রবার দুপুরের পর থেকে এই এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, প্রগতিশীল বিভিন্ন সংগঠনের কর্মীসহ পেশাজীবীরা। তাতে যোগ দেয় সাধারণ মানুষও।
বিকেলে ঘটনাস্থল থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানান, আন্দোলনকারী সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা, পুলিশের গুলিতে মৃত্যু, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছেন। এ সময় তারা নানা ধরনের স্লোগান ও প্রতিবাদী গান পরিবেশন করে। আন্দোলনকারীরা সকল হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার দাবি করেছে।
তবে অনেকেই বলেছেন, তারা মনে করেন সরকারের অধীনে এর সুষ্ঠু বিচার হবে না, কারণ সরকারের নির্দেশেই পুলিশ আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে।
সূত্র : বিবিসি



