slider

শহিদ নগর সমাজ কল্যান পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা)সংবাদদাতা: ৬ এপ্রিল শনিবার দাউদকান্দি উপজেলার শহিদ নগর সমাজ কল্যান পরিষদের উদ্যোগে সাতশো জন নারীপুরুষকে নিত্যপন্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া আরো একশো পঞ্চাশ জনকে অতিরিক্ত জাকাতের টাকা প্রদান করেন পরিষদের উপদেষ্টা ও সদস্যরা। চাঁদগাঁও মদিনা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে মুনাজাত করেন পরিষদ উপদেষ্টা মাওলানা সানাউল্লাহ খন্দকার পীর সাহেব। এর আগে বক্তব্য রাখেন সুন্দলপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পরিষদের উদ্যোক্তা মোঃ মাসুদ আলম।
আরো বক্তব্য রাখেন মোঃ মহিউদ্দিন, হাবিব উল্লাহ মাস্টার, হাবিব উল্লাহ প্রধান ও মোরশেদ আলম।
উল্লেখ্য এই সংগঠন বরাবরই অসহায় দুস্থ মানুষের জন্য মাসিক ও তৎক্ষনাৎ সাহায্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button