বিনোদন

শরীরের প্রতিটা ইঞ্চি দেখতে চেয়েছিলেন পরিচালক

বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুললে নিজের ক্যারিয়ার শেষ হয়ে যাবে, হারাতে হবে গ্ল্যামার জগৎ—এই ভয়ে গুরুতর সমস্যা হওয়ার পরও ‘কাস্টিং কাউচ’ নিয়ে কেউ মুখ খুলছেন না।
তবে এখন অভিযোগ উড়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। নিজেদের সঙ্গে ঘটা ঘটনা নিয়ে একের পর এক মুখ খুলছেন অভিনেত্রীরা। এবার কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক মন্তব্য ‘হেট স্টোরি’ খ্যাত অভিনেত্রী সুরভিন চাওলার।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, কেরিয়ারের শুরুতে একজন পরিচালক আমার ক্লিভেজ দেখতে চেয়েছিলেন। আর এক বার অডিশন দিতে গিয়ে এক কাস্টিং ডিরেক্টর আমায় বলেছিলেন, আমি নাকি ওভার ওয়েট। সেই অসিলায় আমার থাই দেখতে চেয়েছিলেন সেই ব্যক্তি। আমার ওজন তখন ছিল মোটে ৫৬ কেজি।
শুধু তাই নয়, কেউ কেউ আবার তার উপর ‘ওভার এক্সপোজড’ তকমাও সেঁটে দিয়েছিলেন। শুধু বলিউডেই নয়, দক্ষিণী ছবির দুনিয়াতেও তিনি শিকার হয়েছিলেন কাস্টিং কাউচের। দক্ষিণের এক পরিচালক সম্পর্কে সুরভিন বলেন, এক বার এক সিনেমার রেকির জন্য বাইরে যেতে হয়েছিল আমাকে। ওই পরিচালক সে সময় আমায় বলেন, ম্যাম আমি আপনার শরীরের প্রত্যেকটি ইঞ্চি সম্পর্কে জানতে চাই।
কিছু দিন আগে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন জারিন খান এবং বিদ্যা বালানও। জারিন জানিয়েছিলেন তাকে নাকি ‘চুম্বনের দৃশ্যের রিহার্সাল’ দিতে বলেছিলেন পরিচালক। আর বিদ্যার কথায়, আমার মনে আছে, আমি তখন চেন্নাইতে ছিলাম। এক পরিচালক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি যতবার তাকে কোনও কফি শপে দেখা করার কথা বলেছি ততবারই তিনি আমার রুমে আসতে চাইছিলেন। এই অবস্থায় আর কোনও উপায় না দেখে আমি আমার ঘরের দরজা খুলে রাখি। আর সেই ব্যক্তি মাত্র পাঁচ মিনিট আমার ঘরে বসেই বেরিয়ে যান।
সূত্র: পিঙ্কভিলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button