রাজনীতিশিরোনাম

শরিকদের ৯৪ আসন ছাড়লো বিএনপি

জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের শরিকদের জন্য ৯৪টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি।
শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে শরিকদের আসন বাকি রেখে বিএনপির ২০৬ প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই নির্বাচনে অংশ নিচ্ছি। গণতান্ত্রিক অন্দোলন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির অংশ হিসেবে আমরা এই নির্বাচনে আছি।
মির্জা ফখরুল বলেন, ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীর নাম আগামীকাল শনিবার ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button