বিনোদন

শবনম ফারিয়ার ‘যুদ্ধ দিনের প্রেম’

জনপ্রিয় মডেল অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয় করলেন মুক্তিযুদ্ধের গল্পের নাটকে। নাম ‘যুদ্ধ দিনের প্রেম’। সাইদুল ইসলাম রাসেল পরিচালিত নাটকটির শুটিং শেষ হয়েছে পুবাইলে।
নাটকে ফারিয়ার বিপরীতে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। ফারিয়া বলেন, যুদ্ধ ও প্রেমের গল্পই নাটকের মূল উপজীব্য। গল্পটি অসাধারণ। এর আগে মুক্তিযুদ্ধভিত্তিক নাটকে অভিনয় করেছি। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।
নাটকটি স্বাধীনতা দিবসে বাংলাভিশনে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button