Uncategorized

শপথ নিলেন বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা ও কাউন্সিলররা

নোয়াখালী প্রতিনিধি : সত্যবচনে আলোচিত বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ পড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় চট্রগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মেয়র আবদুল মির্জা, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান চট্রগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি ।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বসুরহাট পৌরসভায় এক অবাধ সুষ্ঠু অংশ গ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল কাদের মির্জা ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে ৪র্থ বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button