আন্তর্জাতিক সংবাদ

শপথ গ্রহণের পরই যা বললেন মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট

রোহিঙ্গা সমস্যাকে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপে রয়েছে মিয়ানমার, এ কথা স্বীকার করে নিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট উইন মিন্ট। আন্তর্জাতিকভাবে সমালোচনা হচ্ছে তা মেনে নিলেও কেবল মিয়ানমারের জনগণের কল্যাণেই কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়ে কিছুই বলেননি নতুন প্রেসিডেন্ট। শুক্রবার শপথ গ্রহণের পর পার্লামেন্টে দেয়া উদ্বোধনী ভাষণে এসব কথা বলেন তিনি। মিয়ানমারের টেস্ট কাউন্সিলর অং সান সু চির ঘনিষ্ঠ সহচর উইন মিন্ট এ সময় গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দেয়ার পক্ষেও কথা বলেন।
হঠাৎ করেই প্রেসিডেন্ট থিন কিউ-এর পদত্যাগে বুধবার মিন্ট প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৫ সালে সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এন.এল.ডি দীর্ঘ সেনাশাসনের অবসানের পর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়। তবে এক বিদেশিকে বিয়ে করায় সাংবিধানিক বাধায় প্রেসিডেন্ট হতে পারেননি সু চি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button