শিরোনামসুস্থ থাকুন
শনাক্তের হার ৩.২০ করোনায় আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৬৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৬০৪ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯ জন। দৈনিক শনাক্তের হার ৩ দশমিক ২০ শতাংশে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় ৪৪০৩ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৩৫ হাজার ৯৮০ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৬৪ টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৮৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৩৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।।




