শিরোনামসুস্থ থাকুন

শনাক্তের হার ১.৯৫ করোনায় আরও ২ জনের মৃত্যু

প্রতিদিনই ধীরে ধীরে করোনার শনাক্ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৯৫ শতাংশে পৌঁছেছে। আগের দিন এই সংখ্যা ছিল ১ দশমিক ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৮২ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩১২ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৪৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬২৩টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৬২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদ্বয় পুরুষ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৪৯ জন এবং নারী ১০ হাজার ১০৫ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৫১ থেকে ৬০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের রয়েছেন।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন চট্ট্রগ্রাম বিভাগের, একজন খুলনা বিভাগের বাসিন্দা। মারা যাওয়াদের মধ্যে সরকারি হাসপতালে একজন এবং বেসরকারি হাসপাতালে একজন মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button