শত যুবকের কর্মসংস্থান সৃষ্টি করল মানিকগঞ্জের মিলন

শাহীনুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধিঃ করোনা মহামারীর পর অর্থনৈতিকভাবে সারা পৃথিবী বড় ধরনের ধাক্কা খায়। বাংলাদেশে এর প্রভাব পড়লে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি ও বেকারত্ব দেখা দেয়। এমতাবস্থায় মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মৃত আছোমদ্দীনের কনিষ্ঠ পুত্র নিজে বিদেশে গিয়ে নিজের কর্মসংস্থানের সৃষ্টি করেন। বর্তমানে তিনি সৌদি আরবে কর্মরত।
পরবর্তীতে তিনি নিজগ্রামসহ পার্শ্ববর্তী শালজানা,কোদালিয়া,দড়িকান্দী গ্রামের প্রায় শতাধিক বেকার যুবককে বিদেশে নিয়ে বেকারত্ব দুর করনে বিশেষ ভুমিকা রাখেন। বর্তমানে তাঁর কাছে যাওয়া সবাই নিয়মিত কাজ করছেন ও দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন। মুঠোফোনে এ বিষয়ে তিনি বলেন, আমাদের মানিকগঞ্জের আরুয়া ইউনিয়নের প্রায় গ্রামগুলোই নদীভাঙনের শিকার। এদের তেমন জমি জমাও নেই। এজন্য আমি চেয়েছি আমার মত গ্রামের যুবকরা যেন দেশে বেকার থেকে হতাশায় না ভুগুক।




