বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

ল্যাপটপের জন্য ডেডিকেটেড মেসেঞ্জার অ্যাপ আনলো ফেসবুক

করোনাভাইরাসের কারণে দেশে দেশে লকডাউন। গৃহবন্দী মানুষ। কাজে কিংবা আড্ডায় ব্যবহার বেড়েছে ফেসবুক মেসেঞ্জারের। যদিও আগে থেকেই ব্রাউজারে মেসেঞ্জার ব্যবহার করা যেত, কিন্তু তাতে সব সুবিধা মিলতো না। আর এ জন্যই ব্যবহারকারীদের চাহিদার ভিত্তিতে এবার ল্যাপটপ ও ডেক্সটপ এর জন্য ডেডিকেটেড মেসেঞ্জার অ্যাপ আনলো ফেসবুক।
এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনের চেয়ে অনেক বড় পর্দায় এখন খুব সহজেই পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
মেসেঞ্জারে যদি আগে থেকেই কারও সঙ্গে যুক্ত থাকেন তাহলে ল্যাপটপের অ্যাপ্লিকেশনে আপনি স্বয়ংক্রিয়ভাবেই তার সঙ্গে সংযুক্ত হয়ে যাবেন। কোনও ফোন নাম্বার, ইমেইল বা কোনও নতুন পরিষেবাতে সাইন আপ করার দরকার নেই।
কম্পিউটারে অন্য কাজ করতে করতেও এই অ্যাপ্লিকেশনে সংযুক্ত থাকা যাবে। যা স্মার্টফোনে সম্ভব নয়।
মেসেঞ্জারের হিস্ট্রির কোনো ক্ষতি না করেই সহজেই এক ডিভাইস থেকে অন্য ভিভাইসে যাওয়া যাবে। পাশাপাশি ম্যাসেঞ্জারের অন্যান্য সুবিধা যেমন: ডার্ক মোড এবং জিআইএফ পাওয়া যাবে এতে।
মাইক্রোসফট স্টোর এবং ম্যাক অ্যাপ স্টোর থেকে ডেস্কটপ মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button