Uncategorized

লোপেতেগুই স্পেনের নতুন কোচ

স্পেনের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক গোলরক্ষক জুলিয়ান লোপেতেগুই। ভিনসেন্ট দেল বস্কের স্থলাভিষিক্ত হবেন তিনি। ২০০৮ সাল থেকে লা রোজাদের কোচের দায়িত্ব পালন করে আসছিলেন দেল বস্ক।
কোচ লোপেতেগুই ২০১৪ সাল থেকে পোর্তোর প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন। গত জানুয়ারিতে তাকে বরখাস্ত করা হয়েছিল। পর্তুগীজ ক্লাবটির হয়ে কোনো শিরোপা জিততে পারেননি।
সাবেক রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এই ফুটবলার স্পেনের অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলের কোচের দায়িত্বও পালন করেছিলেন তিনি।
২০১৮ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইউরোপের দেশ রাশিয়ায়। নিজ মহাদেশে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লোপেতেগুইকে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে ২০১০ সালে দেল বস্কের হাত ধরে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। ২০১২ সালে ইউরো শিরোপা ধরে রাখে। কিন্তু ২০১৬ সালের ইউরোতে স্পেন শিরোপা অক্ষুন্ন রাখতে পারেননি। ফলে টুর্নামেন্ট শেষ হওয়ার পরই কোচের পদ থেকে সরে দাঁড়ান বস্ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button