উপমহাদেশশিরোনাম

লোকসভা থেকে কাশ্মীরের এমপির পদত্যাগ

ভারতশাসিত কাশ্মিরে ক্ষমতাসীন পার্টি থেকে নির্বাচিত একজন আইনপ্রণেতা নিজ দল ও লোকসভা থেকে পদত্যাগ করেছেন।
বিবিসি বলছে, কাশ্মীরে কয়েক সপ্তাধরে চলমান রাজনৈতিক অস্থিরতা কর্তৃপক্ষ যে প্রক্রিয়ায় মোকাবিলা করছে তার প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন।
তারিক হামিদ কারা সরকারের নীতিকে “বর্বর” আখ্যা দিয়ে নিজের দল পিপল’স ডেমক্র্যাটিক পার্টি রাজ্য সরকারে বিজেপির সঙ্গে জোটভুক্ত থাকারও সমালোচনা করেছেন।
চলতি বছরের জুলাইয়ের প্রথমদিকে কাশ্মিরে রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষ বিস্তৃত পর্যায়ে ছড়িয়ে পড়ে। এরপর এ পর্যন্ত ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
কাশ্মীরে গণহারে মসজিদ বন্ধ করে দেওয়ায় মুসলিমদের অন্যতম উৎসব ঈদুল-আজহা উদযাপন বাধাগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার সাংবাদিকদের তারিক হামিদ কারা বলেন, “ইতিহাসে এই প্রথমবারের মতো কাশ্মীরের জনগণ ঈদের নামাজ আদায় করার অনুমতি পায়নি। উল্লেখযোগ্য সংখ্যক মসজিদ এমন কি প্রধান মসজিদও বন্ধ করে রাখা হয়েছিল।”
“কাশ্মীরিদের রক্তে এই উপত্যকার দেয়াল, রাস্তা এবং নালায় ছড়িয়ে পড়ছে।” বলেন তিনি।
জনপ্রিয় বিদ্রোহী নেতা ২২ বছর বয়সী বুরহান ওয়ানি সেনাবাহিনীর গুলিতে নিহত হওয়ার পর জুলাইয়ে কাশ্মীরজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button