আন্তর্জাতিক সংবাদশিরোনাম

লেবাননে খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত লেবাননের রাজধানী বৈরুতের সহায়তায় জরুরি ভিত্তিতে খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও চিকিৎসক দল পাঠাচ্ছে বাংলাদেশ।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে সেদেশে বিস্ফোরণে নিহতদের বিষয়ে সহানুভূতি প্রকাশ করার সময় এসব (সহায়তার) বিষয় অবহিত করেন।
একইসঙ্গে বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
গত ৪ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যায় বৈরুতে বিস্ফোরক গুদামে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে প্রাণ হারিয়েছেন ১৩৫ জন। আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি। নিহতের সংখ্যা বাড়তে পারে।
ওই ঘটনায় নিহত হয়েছেন চার বাংলাদেশি। আহত হয়েছেন জাতিসংঘ শান্তি মিশনে দায়িত্বরত বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি।
বৈরুত বন্দরে বিস্ফোরণস্থলের কাছেই অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’র ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে জাতিসংঘ শান্তি মিশনের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী কাজ করছে।
বিস্ফোরণে রাজধানী ও আশপাশ এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্ফোরণে ঘরবাড়ি হারিয়েছে ৩ লাখের বেশি মানুষ। ক্ষতির পরিমাণ ৩০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button