
ফরিদপুর প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে লেবাননে ইসরাইলের ভয়াবহ বোমা হামলায় ফরিদপুরের চরভদ্রাসনে দিপালী(২৮) নামে এক নারীর মৃত্যু ঘটেছে।
দিপালী চরভদ্রাসন উপজেলার ১নং চরহরিরামপুর ইউনিয়নের চরসালেপুর পূর্ব গ্রামের শেখ মুকার মেয়ে।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, দিপালী গত ছয় বছর ধরে লেবানন প্রবাসী। গত ৮ এপ্রিল বিকাল ৫ টার দিকেও দিপালী দেশে থাকা তার ছোট বোন লাইজুর সাথে ফোনে কথা বলে। এরপর থেকে অনেক চেষ্টা করেও পরিবারের লোকজন তার সাথে যোগাযোগ করতে পারনি।
তারা আরও বলেন, ওই দিন রাত ৯ টার দিকে দিপালী লেবাননের বৈরুত এলাকায় তার কফিলের বাড়িতে অবস্থান করছিলো। এসময় ইসরাইলের ভয়াবহ বোমার আঘাতে কফিলের পরিবারের অন্য সদস্যদের সাথে দিপালীও ঘটনাস্থলে মারা যায়।
বর্তমানে দিপালীর মরদেহ লেবাননের একটি হাসপাতালে রাখা হয়েছে বলে জানান তারা।
ওই ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন দিপালীর নিহতের ঘটনা সত্যতা নিশ্চিত বলেন, দিপালী গত ৮ এপ্রিল লেবাননে ইসরাইলের বোমা হামলায় তার কফিলের বাড়িতে নিহত হয়েছেন। এঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।



