খেলা

লিড নিয়ে স্বাগতিক একাদশের ইনিংস ঘোষণা

দক্ষিণ আফ্রিকায় তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে লিড নিয়েছে স্বাগতিকরা। ১১০ রানে পাঁচ উইকেট হারালেও দলটি ঘুরে দাড়িয়েছে লোয়ার মিডল অর্ডারের দৃঢ়তায়। ৮ উইকেটে ৩১৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে দলটি।
দ্বিতীয় দিনে আজ শুক্রবার বাংলাদেশী বোলাররা স্বাগতিকদের কয়েকটি উইকেট ফেলে দিলেও মিডল অর্ডারে ম্যাথিউ ক্রিস্টেনসেন ও শন ভন বার্গের দুটি হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩০৬ রান টপকে যায় তারা। ম্যাথিউ ৫৩ রান করে আউট হলে ভন বার্গ ৬২ রানে অপরাজিত ছিলেন। চা বিরতির পর ইনিংস ঘোষণা করেন স্বাগতিক অধিনায়ক ক্লাসেন।
বাংলাদেশের নিয়মিত বোলারদের সবাই উইকেট নিয়েছেন। শফিউল ইসলাম ২টি ও মোস্তাফিজ, শুভাশিষ, তাসকিন ও তাইজুল একটি করে উইকেট নিয়েছেন।
৭ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে চোট পাওয়া তামিম ইকবালের বদলে ইমরুল কায়েসের সাথে ইনিংস ওপেন করতে নেমেছেন লিটন দাস।
ক্রিকইনফো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button