slider

লালপুরে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণসভা

নাটোর প্রতিনিধি : আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা ও সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে মডেল প্রেস ক্লাবের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যারাতে উপজেলার গোপালপুর অবস্থিত মডেল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সভায় বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও গোপালপুর ডিগ্রি পাস অনার্স কলেজর অধ্যক্ষ বাবুল আকতার, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম কাওসার, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য মনোয়ার হোসেন মনি, প্রভাষক সাহীন ইসলাম,মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিটন প্রমুখ। সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের,জাতীয় চার নেতা ও সকল শহীদদেরসহ সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button