লালপুরে ভটভটির চাপায় স্বামী-স্ত্রী নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ভটভটির চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে দক্ষিণ লালপুর এলাকায় এ দুর্ঘটনা।
নিহতরা হলেন লালপুর এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চান্দু মোল্লা ও তার স্ত্রী মূল সড়ক ধরে উপজেলার ত্রিমোহিনী চত্বরে দিকে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় একই দিক থেকে আরেকটি ট্রাক সামনের একটি ভটভটিকে ধাক্কা দিলে সেটি তাদের চাপা দেয়। ঘটনাস্থলে চান্দু মোল্লার মৃত্যু হয়। আহত আরবী বেগমকে লালপুর উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এ ব্যাপারে পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে একটি নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।




