লালপুরে বেশি দামে সয়াবিন তেল বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে বেশি দামে সয়াবিন তেল বিক্রয়ের অপরাধে দুই ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলার গোপালপুর বাজারে সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার অভিযান চালায়। এসময় গোপালপুর বাজারের মেসার্স লক্ষ্মী ভান্ডার ও অমল কুন্ডু স্টোরে সয়াবিন তেলের পাচঁ ও দুই লিটার বোতল নির্ধারিত মূল্যের(গজচ)চেয়ে বেশি দামে বিক্রয়ের অপরাধে ওই দুই ব্যাবসায়ীর নিকট থেকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত বলে জানা গেছে। এবিষয়ে লালপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি )ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন,বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য যে কোন পন্য নির্ধারিত মূল্য ছাড়া অতিরিক্ত টাকায় বিক্রয় করলে ভোক্তা অধিকার আইন -২০০৯ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।



