slider

লালপুরে বিয়ের দাওয়াতে গিয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে এক আÍীয়র বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে রাজু(১৬) ও মাজেদুল (৯) নামের দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তাদের লাশ উদ্ধার করেছে বলে জানা গেছে। ওই সহোদর দুই ভাই উপজেলার মাঝগ্রামের বাবুর ছেলে। ৮ মার্চ মঙ্গলবার উল্লাপাড়ার সাতবাড়ীয়া ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে। জানা যায়,উল্লাপাড়ায় এক আÍাীয়র বিয়ের দাওয়াতে মাঝগ্রামের বাবুর পরিবার গিয়েছিল। পরে মঙ্গলবার দুপুরে ওই এলাকার ফুলজোড় নদীতে গোসল করতে নেমে বড় ভাই রাজুকে ডুবে যেতে দেখে ছোট ভাই মাজেদুল পানিতে নেমে তাঁর ভাইকে উদ্ধার করতে যায়। এসময় দুই জনই পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাদের লাশ উদ্ধার করতে পারেনি। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা এসে বুধবার মধ্যরাতে তাদের লাশ উদ্ধার করে বলে জানা গেছে। আজ ভোরে ওই দুই ভাইয়ের লাশ লালপুর উপজেলার মাঝগ্রামে এলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button