slider

লালপুরে বাস চাপায় স্কুল শিক্ষার্থী নিহত, আহত ১

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে গ্রীনভ্যালি পার্কে পিকনিকে আসা বাসের চাপায় মিম আক্তার (৮) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মিম উপজেলার কাজী পাড়া গ্রামের শহীদুল ইসলামের মেয়ে ও কাজিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিলো। এ ঘটনায় ভ্যান চালক একই গ্রামের মৃত মজির মালিথার ছেলে তহিদুল ইসলাম (৫২) গুরত্বর আহত হয়েছেন।
শুক্রবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে লালপুর-বাঘা সড়কে উত্তর লালপুর এলাকায় এই দুর্ঘটনা
ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে অটোভ্যানে করে মিম তার পরিবারের সঙ্গে তার নানার বাড়ীতে বেড়াতে যাচ্ছিলো। পথি মধ্যে লালপুর-বাঘা সড়কের উত্তর লালপুর এলাকায় পৌঁছাইলে কুষ্টিয়ার দৌলতপুর থেকে লালপুরের গ্রীনভ্যালি পার্কে পিকনিকে আসা সাব্বির এন্টারপ্রাইজ নামের (বগুড়া-জ -১১- ০১৫৩) বাস ভ্যানকে ধাক্কা দিলে মিম ভ্যান থেকে ছিটকে পড়ে। এসময় বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা এসে মিমসহ আহতদের উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লালপুর থানার পুলিশ গিয়ে ঘাতক বাস ও চালক কে আটক করে লালপুর থানায় নিয়ে আসে ।
লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button