লালপুরে পেট্রোলে পানি মিশানোর দায়ে পাম্প মালিকের ৪৮ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে পেট্রোলের সাথে পানি মিশানোর দায়ে মেসার্স সততা ফিলিং স্টেশন নামের একটি তেল পা¤প মালিকের ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে উপজেলার গোপালপুর ওই তেল পা¤েপ মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এই জরিমানা আদায় করেন বলে জানা গেছে। পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২৫ থেকে ৩০ জন শ্রমিক তাদের মোটরসাইকেল গোপালপুর সততা তেল পা¤প থেকে চাহিদামতো পেট্রোল নেন। পরে তাদের মোটরসাইকেল চালু করার জন্য স্ট্যাট নিচ্ছিলনা।এতে তাদের সন্দেহ হলে স্থানীয় উপজেলা নিবার্হী অফিসার ও পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে ওই তেল পা¤েপ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন প্রশাসন । এবিষয়ে সততা ফিলিং স্টেশন তেল পা¤েপর ম্যানেজার ছিদ্দিকুর রহমান বলেন, ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট পা¤েপর তেল মেশিন দিয়ে পরিক্ষা ও নিরীক্ষা না করে তেলে পানি মিশানো আছে বলে তার ইচ্ছামতো জরিমানা করেছেন। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, অভিযোগের প্রেক্ষিতে গোপালপুর সততা ফিলিং স্টেশন নামের তেল পা¤েপ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওই পা¤েপর পেট্রোলের সাথে পানি মিশানোর সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মালিকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।




