slider

লালপুরে পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলনের দায়ে চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সাথে জড়িত জেলা পরিষদের সাবেক সদস্য মতিউর রহমান ওরফে মতি এবং ঠিকাদার শরিফুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। আজ রবিবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোসলেম উদ্দিন পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে শুনানী শেষে চারজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ জারি করেন বলে জানা গেছে। আগামী ১৮জুলাই মামলার পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে।
এর আগে বালু উত্তোলনের সাথে জড়িত চারজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন নাটোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)।এর তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নিতাই কুমার সাহা। ৬ পাতার এই তদন্ত প্রতিবেদনে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের সাথে জড়িত স্থানীয় ঠিকাদার শরিফুল ইসলাম, নাটোর জেলা পরিষদের সাবেক সদস্য মতিউর রহমান ওরফে মতি, বনপাড়ার ঠিকাদার আব্দুল্লাহ আল মামুন ও মোস্তফা বেপারীকে অভিযুক্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button