slider

লালপুরে পদ্মা নদীতে নিখোঁজ হওয়া তরুণীর লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মা নদীতে বাবার জামা—কাপড় কাঁচতে গিয়ে নিখোঁজ হওয়া আমেনা(২২)নামের এক তরুনীর লাশ উদ্ধার করেছে তাঁর স্বজনরা। আজ শনিবার সকাল সাড়ে সাত টার দিকে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঘাট নামকস্থানে পদ্মা নদীর পানিতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয় বলে জানা গেছে।সে উপজেলার গৌরীপুর গ্রামের হাসেম মোল্লার মেয়ে। ৯ জুন সকাল নয়টার দিকে পদ্মা নদীতে বাবার জামা—কাপড় কাঁচতে গিয়ে আমেনা নিখোঁজ হয়। ঘটনাস্থলে এসে রাজশাহী ও লালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়া গেলে উদ্ধার তৎপরতা সমাপ্ত করে চলে যায় ডুবুরী দলের সদস্যরা বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button