slider

লালপুরে পদ্মার চরে বাদামের বাম্পার ফলন, কৃষকের মুখে সুখের হাসি

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মা নদীর জেগে ওঠা চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন হয়েছে। ফলন ও বাদামের দাম বেশি পাওয়ায় কৃষকদের মুখে সুখের হাসি ফুটে উঠেছে। আর চরাঞ্চলে শুরু হয়েছে বাদাম উত্তোলনের মহোৎসব। এতে বাদাম তোলা ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ ও কৃষাণিরা। উপজেলার ঈশ্বরদী, লালপুর সদর, বিলমাড়ীয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের চরাঞ্চলে প্রায় ৪৭০ হেক্টর জমিতে বাদামের চাষকরা হয়েছে এবং প্রতি হেক্টর জমিতে ২ মে: টন করে বাদাম উৎপাদন হয়েছে বলে উপজেলা কৃষিঅফিস সূত্রে এই তথ্য জানা গেছে। সরজমিনে, উপজেলার তিলোকপুর, নিমতলী, চরজাজিরা, লালপুর, মোহরকয়া, বিলমাড়ীয়া, নওশারাচরে কৃষকেরা ব্যাপক আকারে বাদামে চাষ করেছেন।

মতামত,তিলোকপুর গ্রামের আকতার হোসেন জানান,আবহাওয়া উনকুলে থাকায় বাদামের বাম্পার ফলন হয়েছে। আর বিলশলীয়া গ্রামের সাইফুল ইসলাম জানান, প্রতিবিঘা জমিতে বাদামের বীজসহ সর্বমোট ১৫ হাজার টাকা খরচ হয়েছে। তিনি আরো বলেন, বাদামে খুবই ভালো ফলন পেয়েছি। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, বাদাম রোপণের প্রথমদিকে প্রচন্ড খরা থাকায় বাদাম গাছের পাতা পুড়ে যাচ্ছিল। এসময় কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে কৃষকদের বাদাম গাছে সেচ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল।পরে আবাওহা অনুকূলে থাকায় এবং নদীতে বন্যার পানি দেরিতে আসায় বাদামের বাম্পার ফলন হয়েছে। এছাড়া বাদামের দাম বেশি হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button