slider

লালপুরে ধর্ষণের অভিযোগে নৈশপ্রহরী আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে মাজদার রহমান (৬৫) নামের এক ডাকঘরের নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে তাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে। সে উপজেলার গোপালপুর ডাকঘর এর নৈশপ্রহরী। রবিবার বিকেলে লালপুর থানা পুলিশ গোপালপুর বাজার থেকে তাকে আটক করেন। রবিবার ওই প্রতিবন্ধীর মা বাদি হয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে। এবিষয়ে ওই নৈশপ্রহরীর ছেলে সাইফুল ইসলাম বলেন,আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা দেওয়া হয়েছে। এবিষয়ে গোপালপুর ডাকঘর এর মাষ্টার মুশরেফা খাতুন বলেন,বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনাণুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button