slider

লালপুরে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার আজিম নগর রেলওয়ে স্টেশনের পাশে কেবিনপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। আজিম নগর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত আবেদা খাতুন (৪) গোপালপুর বাজারের কেবিনপাড়ার আবু হোসেনের মেয়ে।
স্টেশন মাস্টার জিয়াউদ্দিন মাহমুদ প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, ওই শিশুর বাড়ি রেললাইনের পাশেই। চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেন ক্রস করার সময় আবেদা খাতুন রেললাইন পাড় হয়ে বাড়ি ফিরছিল। এ সময় ট্রেনটির ধাক্কায় ওই শিশুর মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button