slider

লালপুরে চাঁদাবাজ ও মামলাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরের কদিমচিলান এলাকার সন্ত্রাসী ও চাঁদাবাজ সহ দুই মিথ্যা মামলাবাজকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। বৃহ¯পতিবার দুপুরে উপজেলার কদিমচিলান নতুন বাজার এলাকার বনপাড়া-পাবনা মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচির পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন কদিমচিলান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ স¤পাদক উসমান গনি, সাবেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামসুর রহমান সমু, নগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আতাহার আলী প্রমুখ।
বক্তারা বলেন, ওই এলাকার রুহুল আমিন ও আলম সহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, বাড়িঘর ভাংচুর, চাঁদা আদায়ের জন্য মারপিট সহ এলাকায় অসহায় ও গন্যমান্য ব্যক্তিদের মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে করে। রুহুল আমিন সহ তাদের সহযোগীগের গ্রেফতারের দাবি জানান বক্তারা। এবিষয়ে রুহুল আমিন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা স¤পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button