slider
লালপুরে গণহত্যা দিবস পালন

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে গোপালপুর সুগার মিলে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে আজ বৃহ¯পতিবার বেলা ১১টার দিকে শহীদ সাগর চত্বরে মিল কর্তৃপক্ষের আয়োজনে আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অনুষ্ঠানে অনান্যর মধ্যে বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, সাধারণ স¤পাদক আব্দুল মমিন, শহীদ পরিবার ফোরাম ৭১’ এর উপদেষ্টা সাহীন হাসান তালুকদার, সভাপতি ফরাদুজ্জামান রুবেল, সাধারণ স¤পাদক মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।



