slider

লালপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক নারী

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে বর্না খাতুন (২৩) নামে এক নারী একসঙ্গে তিনটি যমজ বাচ্চা প্রসব করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভূমিষ্ঠ হওয়া ওই তিন নবজাতক ও তাদের মা পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (১০ জুন) সকালে উপজেলার গোপালপুরের মুক্তার জেনারেল হাসপাতালে তিন কন্যা সন্তান প্রসব করেন ওই নারী। বর্ণা খাতুন উপজেলার নবীনগর গ্রামের রেজাউল করিমের স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রসবব্যথা নিয়ে ওই প্রসূতি শনিবার ভোরে অত্র হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকরা সফল অপারেশনের মাধ্যমে তার গর্ভ থেকে একে একে তিনটি সন্তান বের করে আনেন।

এবিষয়ে ওই নারীর স্বামী রেজাউল করিম বলেন, একসঙ্গে ৩ জমজ সন্তান পেয়ে আমরা খুবই খুশি। কিন্তু আমি গরিব মানুষ। রাইচমিলে দিনমজুরি করে কোনো রকমে সংসার চালাই। আমার ৪ বছরের আরও এক মেয়ে রয়েছে। কীভাবে সন্তানদের দুধসহ আনুষঙ্গিক খরচ মিটাবো এচিন্তায় আছি।

এবিষয়ে হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন বলেন, বর্ণা খাতুনের পিভিয়াস সিজার করা থাকায়
তার সিজারিয়ান অপারেশন করতে হয়েছে। এখন মা ও তিনটা বাচ্চাই সুস্থ আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button