slider

লালপুরে একসঙ্গে এসএসসি পরিক্ষা দিচ্ছেন বাবা-মেয়ে

নাটোর প্রতিনিধি: চায়ের দোকানদার আব্দুল হান্নান। বয়স ৪০ ছইছুই। ২৫ বছর আগে এসএসসি পরিক্ষায় পাশ করতে পারেননি। তবে হাল ছেড়ে দেন নি। তাইতো এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। একই পরীক্ষায় অংশ নিচ্ছে তাঁর মেয়ে হালিমা খাতুনও।

আব্দুল হান্নানের বাড়ি নাটোরের লালপুর উপজেলার নারায়ণপুর গ্রামে। মেয়ে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের মানবিক শাখা থেকে লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং বাবা রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে লালপুর থানা বালিকা কেন্দ্রে পরিক্ষা দিচ্ছেন। সরেজমিনে দেখা যায়, পৃথক দুই কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরিক্ষা দিচ্ছেন বাবা-মেয়ে। এসময় পরিক্ষা শেষে কথাহয় আব্দুল হান্নানের সাথে। তিনি জানান, ১৯৯৮ সালে তিনি নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। এরপর আর পড়াশোনা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। তারপরই গোপালপুর রেলগেটে শুরু করে চায়ের দোকানদারি। সেই দোকানের আয় ও জমিজমা চাষকরে স্ত্রী, দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে সংসার জীবনে বেশ ভালো আছেন। তাহলে এই বয়সে আবারও পড়াশোনা কেন, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ছাত্র জীবনের এসএসসি পাশের প্রবল ইচ্ছা দিনেদিনে তার মধ্যে প্রবল থেকে প্রবলতর হতে থাকে। এজন্য গত ২০২১ সালে তিনি উপজেলার রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ে নবম (ভোকেশনাল) শ্রেণীতে ভর্তি হয়ে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
আর মেয়ে হালিমা খাতুন জানান, আমার বাবাকে দেখে অন্যরা পড়াশুনায় অনুপ্রানিত হবে। তাই বাবার সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গর্ব বোধ করি।

কেন্দ্র পরিদর্শনে গিয়ে এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বলেন, শিক্ষার কোনো বয়স নেই, তার উদহারণ বয়োজ্যেষ্ঠ পরিক্ষার্থী আব্দুল হান্নান। কেবল ইচ্ছা শক্তি, মনোবল আর একটু প্রচেষ্টা তিনি লেখাপড়া শুরু করেছেন। আবার তার মেয়েও এবছর এসএসসি পরিক্ষায় অংশ নিয়েছে। এতে অন্যরা শিক্ষাগ্রহণে অনুপ্রাণিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button