slider

লালপুরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরের আব্দুলপুর রেল স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার বেলা সাড়ে ১০ টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। তবে ঘটনার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত ইঞ্জিন লাগিয়েছে ট্রেনটি চালু করা হয়।
আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়া উদ্দিন ও স্থানীয়রা জানান, সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে পৌঁছায়। পরে পৌনে ১১ টার দিকে ট্রেনের ইঞ্জিন ঘুড়িয়ে লাইনে উঠলে অতিরিক্ত গরম হয়ে হঠাৎ করে ইঞ্জিনে আগুনের ধোয়া দেখতে পায় রেলের কর্মচারী ও কর্মকর্তারা। কিছুক্ষনের মধ্যেই ইঞ্জিনে আগুন জ্বলতে শুরু করে।
এই ঘটনার পর ট্রেনের যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় এবং স্থানীয়রাই অর্গ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে যাত্রীদের নিয়ে রাজশাহীর উদ্দেশ্য রওনা হয় ট্রেনটি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। ইঞ্জিনটি বর্তমানে আব্দুলপুর জংশনে রয়েছে প্রকৌশলীরা এসে ইঞ্জিনটি পরীক্ষা নিরিক্ষা করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button