slider

লালপুরে ইউপি চেয়ারম্যান রঞ্জুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে একই ইউপির মেম্বারেরা। উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে একটি বেসরকারী স্কুলে এই সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্যে ইশ্বরদী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়াডের ইউপি সদস্য সাজেদুল ইসলাম বলেন, ৪০ দিনের কর্মসূচি, ঘাট ইজারাতে অনিয়ম করেছেন চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু। এছাড়া জন্ম ও ওয়ারিশ সনদ সহ ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন ওই চেয়ারম্যান বলে জানান তিনি। ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার রঙিন ঘর যাদের দেওয়া হয়েছে তাদের নিকট থেকে টাকা নেওয়া হয়েছে এবং চেয়ারম্যানের স্বজনদের ঘর দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেন উপস্থিত ইউপি মেম্বাররা। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রজব আলী, আজাবুল হোসেন ডিলু, মিজানুর রহমান বাচ্চু সহ সংরক্ষিত মহিলা মেম্বার লথিফা বেগম প্রমুখ।
এবিষয়ে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, আমার বিরুদ্ধে যা অভিযোগ করা হয়েছে তা স¤পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং রাজনৈতিক ষড়যন্ত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button