slider

লালপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরের আব্দুলপুর রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মরদেহটি উদ্ধার করে লালপুর থানায় রাখা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর এলাকার করিমপুর জোড়া রেলগেট এলাকায় রেললাইনের পাশে একটি মরদেহ পরে আছে। এমন সংবাদে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে লালপুর থানায় রাখা হয়েছে। মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এবিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button