sliderস্থানিয়

লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: লালল সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল থেকে রাত অবধি চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বসেছিলে লালন ভক্তদের মিলন মেলা। চাঁপাই বাউল ভক্তকুল প্রতিবছরের মত এবারও এ আয়োজন করেছিলো।

লালনের অমর বানী পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আয়েজন, সাধু শাজাহান চিশতির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বগত বক্তব্য দেন, চাঁপাই বাউল ভক্তকুলের সাধারণ সম্পাদক কাউসার রিপন।

আলোচনা পর্বে, লালনের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন, আদিনা ফজলুল হক কলেজের অধ্যক্ষ মাজহারুল ইসলাম তরু, গম্ভীরা শিল্পী মাহবুবুর রহমান.সুফি তানভীর আহম্মেদ সজিব, কবি আনিফ রুবেদ, বাউল আলাল শাহ, সাধু সাদিকুল চিশতীসহ অনান্যরা।

আলোচনার মাঝে লালনের গান পরিবেশন করেন চাঁপাই বাউল ভক্তকুলের শিল্পীরা। এ আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার সাধু ও লালন ভক্তরা অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button