slider

লামায় সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক ডিজিটাল মামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ চান মিয়া, লামা : বান্দরবানের লামা আজিজনগরের খুরশিদা নামের এক নারী যুগান্তর প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াছ আরমান ও আজকালের খবর প্রতিনিধিসহ ৯ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন করেছে। ২৭শে সেপ্টেম্বর বেলা ১১ টায় লামা উপজেলা পরিষদ সম্মূখ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিক নেতৃৃন্দরা হয়রানিমূলক মামলার প্রতিবাদ করে বলেন, স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধ করার জন্য করা ডিজিটাল নিরাপত্তা আইন থেকে সাংবাদিকদের মুক্ত করা হোক। সাংবাদিকরা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “মাননীয় তথ্য মন্ত্রী আপনি আমাদের অভিভাবক, আপনার মাধ্যমে আইন প্রনেতাদের কাছে দাবি করছি, স্বাধীন সাংবাদিকতার মাধ্যমে গনতন্ত্র ও সাংবাদিকদের বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার সঠিক চর্চার জন্যে, সাংবাদিকদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতামুক্ত করেন।” মানববন্ধনে বক্তব্য দেন, লামা প্রেসক্লাব সেক্রেটারী মোঃ কামরুজ্জামান, রিপোর্টার্স ক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, রিপোর্টার নুরুল আলম রাজা।
প্রসঙ্গতঃ গত ১৬ সেপ্টেম্বর বাদে জুম্মা আজিজনগরে একটি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
১৭ সেপ্টেম্বর এই ঘটনার বিবরণ দিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ পরিবেশন হয়। ২৬ সেপ্টেম্বর খুরশিদা নামে ওই এলাকার এক মহিলা চট্টগ্রাম সাইভার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৫, ও ৩৫ ধারায় মামলা করে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো কক্সবাজারকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বলে জানাযায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button