slider

লামায় বসতবাড়ি আগুনে পুড়ে ছাঁই

মোঃ চান মিয়া, লামা প্রতিনিধি : বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন ৫নং ওয়ার্ড সুতাবাদী পাড়া ( ২৩ এপ্রিল ) শনিবার দুপুর ৩টায় আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যায় মৃত্যু ইয়াছিনের বড় ছেলে রাজমিস্ত্রী রুবেলের বসতবাড়ি। চোখের সামনে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে তার পরিবার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মোঃ রুবেল এর বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রুবেলের ছোট ভাই জাহেদুল ইসলাম জানায় রাজমিস্ত্রীর হেল্পার কাজে গেছিলাম পার্শ্ববর্তী সাইফুলের স্ত্রী ফোন করে বড় ভাইয়ে বাড়িতে আগুন লাগছে বলে জানালে সাথে সাথে এসে দেখি বাড়িতে আগুন জ্বলতাছে পার্শ্ববর্তী মানুষ সহ হাজার চেষ্টা করে ও রক্ষা করা গেলনা,আমাদের ধারণা বাড়িতে কেউ না থাকায়, কেউ আগুন দিয়েছে, আগুন পড়ে ছাই হয়ে গেছে সব কিছু। এতে প্রায় ২-৩ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়।
রুবেল ছোট ভাই আরো জানায়, তারা এই বাড়িতে থাকেনা, দীর্ঘদিন মায়ের অসুস্থ কারণে পার্শ্ববর্তী মেজ ভাইয়ের বাড়িতে থাকে সবাই, বাড়িতে তালা লাগানো ছিল। তাই এই পরিবারে কোন মালামাল বের করা সম্ভব হয়নি।
পার্শ্ববর্তী রুবেলের খালা পারভিন জানায়, বাড়িতে না থাকায়, কেউ এই বাড়িতে আগুন দিয়েছে।
এদিকে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে রেডক্রিসেন্ট সোসাইটি প্রশিক্ষণ প্রাপ্ত দুই সদস্য, আবু ছৈয়দ, ইসমাইলুল করিম ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে, বাড়িটি উঁচু পাহাড় হওয়ায় পানির কোন ব্যবস্থা না থাকায়। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রন করতে পারে নাই।
এদিকে আগুনে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, ফাইতং পুলিশ ফাঁড়ি পুলিশের টিম।
ইউপি সদস্য জুবাইরুল ইসলাম (জুবাইর) বলেন, এই ঘটনা কেউ করে থাকলে তাদের কিন্তু ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যেই দাবী জানাচ্ছি । এবং আশা করবো এলাকায় এর মানুষ তাদের ধৈর্য, সামাজিকতা, ন্যায় কাজ মূল্যবোধ ব্যবহার করে এরকম অনাকাংখিত ঘটনা থেকে নিজেদেরকে বিরত রাখবে।
ফাইতং ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি ভাবে আর্থিক সহযোগিতা ও একটি সরকারি ঘর প্রদানে আশ্বাস দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button