slider

লামায় পালিত হলো ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী

মোঃ চান মিয়া, লামা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪৪তম প্রতিষ্ঠা বাষির্কী আজ। লামা উপজেলা, পৌর ও কলেজে ছাত্রদলের উদ্যেগে ১জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ৬ ঘটিকায় লামা উপজেলা বিএনপির কার্যালয়ে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগ্রাম, ঐতিহ্য, এর ধারাবাহিকতায় শিক্ষা ঐক্য প্রগতির শ্লোগানে ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। ৯০ এর গণ আন্দোলনসহ অসংখ্য সংগ্রামের ভূমিকা রাখেন এই ছাত্র সংগঠনটি।

লামা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন, এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সি-সহ সভাপতি মোঃ রবিউল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা যুবদলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন রফিক আলোচনা সভার সভাপতিত্ব করেন মোঃ চান মিয়া যুগ্ন আহব্বায়ক লামা উপজেলা ছাত্রদল, লামা পৌর ছাত্রদলের সভাপতি নোমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন লামা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, ছাত্র নেতা ইরাক, সহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button