slider
লামায় ইয়াবাসহ আটক ১

ইলিয়াছ সানি, লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামায় উপজেলার লামা বাজার থেকে নয়শত পঞ্চাশ পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম (২২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ জুলাই ) সন্ধ্যায় তাকে আটক করা হয়। শরিফুল ইসলাম জেলার লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরি নয়া পাড়া গ্রামের আরাব আলীর ছেলে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, সিএনজিযোগে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি মাদক নিয়ে সুন্দরবন কুরিয়ার উদ্দেশে যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে বিকালে দিকে এস আই সাহিদুর রহমানে নেতৃত্বে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে নয়শত পঞ্চাশ পিস ইয়াবাসহ একটি সিএনজি জব্দ করা হয়। শরিফুল ইসলামের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন।



