slider

লামায় আনসার সদস্যের জমি জবর দখল, আদালতে মামলা

লামা (বান্দরবান) প্রতিনিধি : লামায় এক আনসার (অব:) সদস্যের নামীয় ভূমি জবর দখলের অভিযোগ উঠেছে। এ ব্যপারে ২২ ফেব্রুয়ারি/২৩ তারিখে লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে করা এক অভিযোগে প্রকাশ, ১৯৭৯-৮০ সালে আনসার সদস্য জবিয়ল হোসেন সরকারি বরাদ্দে ২৯৪ নং দরদরী মৌজা মুসলিম পাড়ায় চৌহদ্দিমূলে ৫ একর ৩য় শ্রেণির জমি বন্দোবস্তি প্রাপ্ত হন। এর পর সেখানে বনজ, ফলদসহ বিভিন্ন গাছগাছালি সৃজন করে ভোগ দখল করতে থাকে। কয়েক বছর পর স্থানীয় প্রতিবেশী সত্তার ফরাজি নামক এক ব্যক্তিকে জায়গা দেখাশোনা তথা বর্গা চাষি হিসাবে দায়িত্ব দিয়ে আনসার সদস্য নোয়াখালী জেলায় যায়। এই সুযোগে সত্তার ফরাজি গং ওই জায়গা জবর দখলের জন্য বর্গা চাষের বিষয়টি গোপন করে। কিছুদিন পর গায়ের জোরে উক্ত জায়গা তাদের ভোগ দখল বলে দাবী করে; একেকবার একেক ঘটনা করে চলছে। এ ব্যপারে আনসার সদস্যের ছেলে মাদরাসা শিক্ষক মোহাম্মদ আজাদ হোসেন বাদী হয়ে, রুপসিপাড়া বাজারের বাসিন্দা ছত্তার ফরাজী, তার ছেলে মোঃ ইমাদুল হক, মোঃ এনামুল হক ও মোঃ আবদুল কাইয়ুমকে অভিযুক্ত করে লামা নির্বাহী আদালতে মামলা করেন। এদিকে অভিযুক্ত সত্তার ফরাজির ছেলে আবদুল কাইয়ুম জানান, তারা জবিয়ল হোসেন থেকে স্থানীয় দলিলমূলে কিছু জমি ক্রয় করেন। সে আরো জানায়, জবিয়ল হোসেনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button