slider

লাঙ্গল ছেড়ে ট্রাকে উঠলেন জেলা জাপা সভাপতি

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ উদ্দিন দলবল নিয়ে দলীয় মার্কা লাঙ্গল ছেড়ে উঠলেন শেরপুর-১ সদরের স্বতন্ত্র (আওয়ামী লীগ, বিদ্রোহী) প্রার্থী ছানুয়ার হোসেন ছানুর ট্রাকে উঠলেন। আজ বিকালে শহরের খরমপুরস্থ জাপা দলীয় কার্যালয় থেকে এই ঘোষণা দেন ইলিয়াছ। পরে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা মনোনীত ছানু দলীয় কার্যালয়ে আসলে দুজন বুক মেলান এবং উপস্থিত নেতাকর্মীদের ট্রাক প্রতীকের সাথে থাকতে বলেন। আজীবন জাপার রাজনীতির সাথে যুক্ত চরাঞ্চলের জনপ্রিয় এই জাপা নেতা ছানুর সাথে যুক্ত হওয়ায় নির্বাচনে নতুন সমীকরণ হলো বলে ভোটারা মনে করছে।

জানা গেছে, জাপা সভাপতি ইলিয়াছ ও সাধারন সম্পাদক মো.মাহমুদুল হক মনিকে কেন্দ্র যুগ্মভাবে মনোনয়ন দেয়। মনোনয়ন বাছায়ে ঋণ সংক্রান্ত জটিলাতায় বাদ পড়েন ইলিয়াছ। টিকে যান মনি। এর পর থেকে মনি লাঙ্গল নিয়ে নির্বাচনী প্রচারে আছেন।

গত পাঁচ দিন আগে আদালত ইলিয়াছকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করে। বৈধ প্রার্থী হলেও দলীয় সিদ্ধান্তে ইলিয়াছকে পুনরায় লাঙল প্রতীক দেওয়া হয়নি। আর ইলিয়াছ অল্প সময়ে ভিন্ন মার্কা নিয়ে স্বতন্ত্র প্রাথী হিসেবে মাঠে থাকবেন না। ইলিয়াছের দাবি, কেন্দ্র সদ্য জাপাতে যোগদান করা মনির কাছে ছয় কোটি টাকা নিয়ে লাঙ্গল বিক্রি করে দিয়েছে।

তাই আদালতের নির্দেশে বৈধ প্রার্থী হয়েও কেন্দ্র থেকে পুনরায় লাঙ্গলের ছাড়পত্র পাচ্ছি না। মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে লাঙ্গলের জন্য শেষ দাবি করবো। নিজ দলের প্রার্থী ও মার্কা থাকলেও দলের প্রার্থী কোন রকম যোগাযোগ করেনি। স্বতন্ত্র প্রার্থী ছানুর সাথে ওয়াদা আছে লাঙ্গল না পেলে ছানুর সাথে থাকবো। অনেকটা অভিমান নিয়েই জাপার এই পরীক্ষিত নেতা নিজ দলের প্রার্থীর সাথে থাকলেন না।

সূত্র জানিয়েছে, দলের কেন্দ্র থেকে মনিকে বাদ দিয়ে ইলিয়াছের নামে পুনরায় লাঙ্গলের মনোনয়ন নিশ্চিত করলেই কেবল লাঙ্গল নিয়ে ইলিয়াছ মাঠে থাকতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button