আন্তর্জাতিক সংবাদশিরোনাম
লন্ডন ব্রিজে যান্ত্রিক গোলযোগ, যান চলাচল বন্ধ

লন্ডনের ঐতিহ্যবাহী টাওয়ার ব্রিজে যান্ত্রিক গোলযোগের কারণে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এমনকি পদচারীদের যাতায়াতও বন্ধ হয়ে যায়।
ব্রিজের নীচ দিয়ে জাহাজ যাতায়াতের জন্য যে দু’টি অংশ উঠে গিয়ে জায়গা করে দেয়, সেগুলি কোনও কারণে বন্ধ হচ্ছিল না। তার ফলেই বন্ধ রাখতে হয় ব্রিজ।
লন্ডন শহরের পুলিশ ও লন্ডন ব্রিজের ভেরিফায়েড টুইটারে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে যাতায়াত বন্ধ রাখা হচ্ছে। পরে জানানো হয়, শুধু পদচারীদের জন্য ব্রিজ খোলা হচ্ছে, আন্যান্য যানবাহন যাতায়াত আপাতত বন্ধই থাকছে।
সোশ্যাল মিডিয়ায়ও বেশ কয়েকটি ছবি শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ব্রিজের বাম দিকে অংশটি ডান দিকের থেকে কিছুটা উঠে রয়েছে। ফলে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না ব্রিজটিকে। তাই ব্রিজ পার হতে গিয়ে কয়েক জন সাইকেল চালক বা পদচারী দাঁড়িয়ে রয়েছেন।



